News71.com
 International
 07 Dec 16, 04:15 PM
 227           
 0
 07 Dec 16, 04:15 PM

চীনে কয়লা খনি দুর্ঘটনা ।। নিহতের সংখ্যা বেড়ে ৭

চীনে কয়লা খনি দুর্ঘটনা ।। নিহতের সংখ্যা বেড়ে ৭

 

আন্তর্জাতিক ডেস্কঃ  চীনের মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে আজ বুধবার নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। খনিতে এখনও চার শ্রমিক আটকা পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছেন। চীনের হুবেই প্রদেশের বাদং কাউন্টির জিনজিয়া কয়লা খনিতে গত সোমবার রাত আটটার দিকে গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে ৪৬ কর্মী কাজ করছিলেন।

সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে,  বিস্ফোরণের পর খনিতে ১১ শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকর্মীরা গতকাল মঙ্গলবার বিকেলে পাঁচ এবং আজ বুধবার সকালে আরো দুই জনের লাশ উদ্ধার করে। এ নিয়ে নিহতের সংখ্যা বেঁড়ে সাত জনে দাঁড়িয়েছে।

পুলিশ খনির বৈধ প্রতিনিধিকে আটক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন