News71.com
 International
 07 Dec 16, 04:17 PM
 272           
 0
 07 Dec 16, 04:17 PM

ইয়েমেনে নৌকা ডুবি, ৬০ জন নিখোঁজ ।।

ইয়েমেনে নৌকা ডুবি, ৬০ জন নিখোঁজ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  ইয়েমেনের সোকোত্রা দ্বীপের নিকটে নৌকা ডুবির ঘটনায় প্রায় ৬০ জন নিখোঁজ আছে বলে জানা গেছে । ইয়েমেনের গণমাধ্যমে আজ বুধবার দেশটির মৎসমন্ত্রী ফাহাদ কাভিন জানায়, এই দুর্ঘটনার পর সেখান থেকে মাত্র ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর শহর মুকাল্লা থেকে সোকোত্রা দ্বীপে আসছিল নৌকাটি। সেখানে ৬০ জনের বেশি যাত্রী ছিল। নৌকাটি উদ্ধারের জন্য দেশটির জরুরি বিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিগত ৫ দিন ধরে এই নৌকাটি নিখোঁজ ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন