News71.com
 International
 07 Dec 16, 04:31 PM
 249           
 0
 07 Dec 16, 04:31 PM

প্রবল বৃষ্টিপাত আন্দামান ও নিকোবারের হেভলক দ্বীপে, আটকা পড়েছেন ৮০০ পর্যটক ।।

প্রবল বৃষ্টিপাত আন্দামান ও নিকোবারের হেভলক দ্বীপে, আটকা পড়েছেন ৮০০ পর্যটক ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে আন্দামান ও নিকোবারের হেভলক দ্বীপে। এতে আটকে পড়েছেন কমপক্ষে ৮০০ পর্যটক। আটক পর্যটকদের উদ্ধারে সাহায্য চাওয়া হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে হেভলক দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় নৌবাহিনী ।

শেষ খবর পাওয়া পর্যন্ত হেভলক দ্বীপ থেকে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে উদ্ধার কাজের সব কিছু নিয়ে হেভলকে পৌঁছেই কাজ শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। ইতোমধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে ৪টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ হেভলকের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন