News71.com
 International
 07 Dec 16, 04:37 PM
 255           
 0
 07 Dec 16, 04:37 PM

প্রেসিডেন্টের জন্য নতুন প্লেন কেনার চুক্তি বাতিল চান ডোনাল্ড ট্রাম্প ।।

প্রেসিডেন্টের জন্য নতুন প্লেন কেনার চুক্তি বাতিল চান ডোনাল্ড ট্রাম্প ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের বাহন হিসেবে এয়ারফোর্স ওয়ানের বহরে যে নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে তা সরকারের ব্যয় অনেক বাড়িয়ে দেবে। তাই এটার প্রয়োজন নেই ।

তিনি গতকাল টুইটারে এক বিবৃতিতে বলেন, বোয়িং এয়ারফোর্স ওয়ানের জন্য নাকি নতুন ৭৪৭ উড়োজাহাজ তৈরি করছে। এর খরচ আমাদের ‘সীমার বাইরে’। দাম পড়বে ৪০০ কোটি ডলার! দরকার নেই নতুন প্লেনের। অর্ডার বাতিল করুন ।

২ বা তার বেশি বিমান তৈরির জন্য বোয়িং এর সঙ্গে মার্কিন সরকারের চুক্তি রয়েছে। ২০২৪ সালের মধ্যে বিমানগুলো চালু করার কথা রয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের পর বোয়িংয়ের শেয়ারের দাম ১ শতাংশ পড়ে যায়। কিন্তু বিকেলের মধ্যে আবারো শেয়ারবাজারে নিজেদের আগের অবস্থানে ফিরে এসেছে বোয়িং ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন