News71.com
 International
 07 Dec 16, 04:38 PM
 266           
 0
 07 Dec 16, 04:38 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা প্রদেশে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ৯৭টি বিএমডব্লিউ ।।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা প্রদেশে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ৯৭টি বিএমডব্লিউ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অন্তত একটা বিএমডব্লিউ-এর মালিক হওয়ার স্বপ্ন থাকে সবারই। ‌এই বাস্তবতায় যদি খবর আসে প্রায় ৯৭টি বিএমডব্লিউ গাড়ি ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে, মন তো খারাপ হবেই। কিন্তু কিচ্ছু করার নেই, এমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা প্রদেশে ।

বিএমডব্লিউ-এর কারখানা থেকে মালগাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল নতুন গাড়িগুলো। পথে মালগাড়িটি লাইন-চ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে ৯৭টি গাড়িই। মালগাড়িটি চার্লসটনের বিএমডব্লিউ-এর কারখানা থেকে রওনা হয়েছিল। আর পথে এই দুর্ঘটনার শিকার হয়। তবে মোট কত টাকার ক্ষতি হয়েছে তা জানা যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন