
আন্তর্জাতিক ডেস্কঃ চীনে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন আইওয়া অঙ্গরাজ্যের গভর্ণর টেরি ব্রানস্টাড। এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সাবেক জেনারেল জন কেলি। তিনি নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। অন্যদিকে ট্রাম্প তার সামরিক কর্মসূচি প্রণয়ন করেছেন ।
মার্কিন মাধ্যমের খবরে বলা হয়েছে, টেরি গত মঙ্গলবার নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে প্রবেশ করেন এবং নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে বের হয়ে আসেন। সূত্রে জানা গেছে, সংবাদ মাধ্যম ব্লুমবার্গে চীনে টেরির রাষ্ট্রদূত হওয়ার খবর প্রথম প্রকাশিত হয়। তিনি আইওয়া সফরকালে শি জিনপিংকে তার ‘পুরানো বন্ধ’ বলে উল্লেখ করেছিলেন। শি জিনপিং বর্তমানে চীনের প্রেসিডেন্ট ।
চীনও টেরির রাষ্ট্রদূত হওয়ার খবর শুনে এক প্রতিক্রিয়ায় তাকে ‘পুরানো বন্ধু’ বলে উল্লেখ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং টেরিকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প বিমান কোম্পানিগুলোকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি এমন কিছু করবেন না যাতে কেউ ক্ষতিগ্রস্ত হন ।