News71.com
 International
 08 Dec 16, 09:57 AM
 239           
 0
 08 Dec 16, 09:57 AM

এবার দক্ষিণ কোরিয়ার সামরিক তথ্য চুরি করল উত্তর কোরিয়া ।।

এবার দক্ষিণ কোরিয়ার সামরিক তথ্য চুরি করল উত্তর কোরিয়া ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়া বিভিন্ন ধরণের সাইবার হামলা রুখে দিতে ‘মিলিটারি সাইবার কম্যান্ড’ নামে একটি ইউনিট গঠন করেছিল। আর সেই ‘মিলিটারি সাইবার কম্যান্ড’র সার্ভারই নাকি হ্যাক করেছে উত্তর কোরিয়া !

দক্ষিণ কোরিয়ার একজন সেনা মুখপাত্র জানিয়েছেন, হ্যাকিংয়ের মাধ্যমে তাদের ‘মিলিটারি সাইবার কম্যান্ড’র বেশ কিছু ক্লাসিফায়েড তথ্য চুরি করেছে উত্তর কোরিয়া। তবে সেই তথ্যগুলো কী সংক্রান্ত এবং সেগুলো কতটা গুরুত্বপূর্ণ তা জানা যায়নি ।

দক্ষিণ কোরিয়া এর আগেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছিল। তবে সেসব অভিযোগ ছিল ব্যাংক আর মিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। এবার প্রথম বারের মতো সামরিক তথ্যে উত্তর কোরিয়াকে নিয়ে সাইবার হামলার অভিযোগ তুললো দক্ষিণ কোরিয়া ।

মনে হচ্ছে ম্যালওয়্যার দিয়ে হ্যাকিংয়ের মাধ্যমে উত্তর কোরিয়া আমাদের অনেক গোপন তথ্যসহ বেশকিছু সামরিক তথ্য চুরি করেছে বলে দেশটির একজন সেনা মুখপাত্র বার্তা সংস্থাকে জানিয়েছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত উত্তর কোরিয়ার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন