News71.com
 International
 08 Dec 16, 12:52 PM
 260           
 0
 08 Dec 16, 12:52 PM

যুক্তরাষ্ট্রে সোমালি বংশোদ্ভূত মুসলিম আইনপ্রণেতাকে হুমকি ।।

যুক্তরাষ্ট্রে সোমালি বংশোদ্ভূত মুসলিম আইনপ্রণেতাকে হুমকি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত সোমালিয় বংশোদ্ভূত মুসলিম আইনপ্রণেতা ইলহান ওমারকে ট্যাক্সিতে হুমকি দেয়া হয়েছে বলে জানা জানা গেছে । মিনোসোটা থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা জানায়, হোয়াইট হাউজে পলিসি ট্রেনিংয়ে অংশ নেয়ার পর এই বের হয়ে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য ট্যাক্সিতে উঠলে এ ঘটনা ঘটে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানান, আমি পলিসি ট্রেনিং শেষ করে হোটেলে আসার জন্য ট্যাক্সি উঠি। আর এ সময় আমার জীবনের সবচাইতে বাজে কথাগুলো আমাকে শুনতে হয়। ট্যাক্সি ড্রাইভার আমাকে 'আইএস' বলে সম্বোধন করে এবং জানায় আমার হিজাব টেনে খুলে ফেলবে। তার এই কথা শোনার পর ভয় পেয়ে আমি ট্যাক্সি থেকে আমার জিনিসপত্র নিয়ে নেমে যাই। আমি এখনও বিষয়টা চিন্তা করে ভয়ে কাঁপছি। এমন ঘৃণা নিয়ে যারা ঘুরছে তাদের জন্য কি করা যেতে পারে। আমি তাদের জন্য প্রার্থনা করেছি। তাদের হৃদয় থেকে এই ঘৃণা দূর করার জন্য প্রার্থনা করেছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সোমালিয় বংশোদ্ভূত প্রথম আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ইলহান ওমার। গত মাসে নির্বাচনে জয়ী হওয়ার মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা হয়। এবার 'ঘৃণা বাক্য' শুনে আবারো শিরোনাম হলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন