
আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় জিনঝিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ।
রিখটার স্কেলে এর মাত্রা ৫.৯ বলে জানা গেছে। তৎক্ষণাৎ কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি ।
আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে ।
এর উৎপত্তিস্থল ছিলো দক্ষিণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শিজি থেকে ৫৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১৩.৭ কিলোমিটার গভীরে ।
প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ৬.২ বলা হলেও পরে তা কমিয়ে ৫.৯ জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।