News71.com
 International
 09 Dec 16, 12:32 AM
 254           
 0
 09 Dec 16, 12:32 AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প।।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প।।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৪৯ মিনিটে ক্যালিফোর্নিয়ার ফার্নডেল শহরের ১৫৭ কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে এ ভূমিকম্প আঘাত হানে ।

তবে এ ঘটনায় কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ।

তৎক্ষণাৎ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হত‍াহতের খবর মেলেনি। প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা বলা হয়েছিল ৬ দশমিক ৮।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন