
আন্তর্জাতিক ডেস্ক:ভারতের হায়দ্রাবাদের নানক্রমগুড়া এলাকায় ৭ তলা একটি ভবনের কাজ চলছিল। রাতে হঠাৎ ভেঙে পড়ল বহুতল ভবনটি ।
যদিও ভবনটি তৈরি হয়ে গেলেও এর ভেতরের অনেক কাজ বাকি ছিল। পাইপ লাইনের পাশাপাশি বিদ্যুৎ সংযোগের কাজও বাকি ছিল ।
সেই সব কাজের জন্যই কয়েকটি পরিবার অস্থায়ীভাবে ওই নির্মানাধীন বহুতল ভবনটিতেই থাকত ।
গতকাল বৃহস্পতিবার রাতে আচমকাই ভেঙে পড়ে ভবনটি। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই রাস্তায় নেমে আসেন ।
তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী এন নরসীমা রেড্ডি ঘটনাস্থলে পরিদর্শন করতে আসেন। পুলিশের শীর্ষকর্মকর্তারাও পৌঁছে যান ।
বিপর্যয় মোকাবিলা উদ্ধার কর্মীরা তাদের উদ্ধারকাজ চালাচ্ছেন। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, অন্তত ১০ জন মানুষ ভবনটির নিচে চাপা পড়ে মারা গেছেন ।
ভবনটির নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কিনা, তা নিয়ে তদন্ত হবে। কোনও গাফিলতি থাকলে নির্মাতাকে শাস্তি দেওয়া হবে, এমনই আশ্বাস দিল তেলেঙ্গানা প্রশাসন ।