
আন্তর্জাতিক ডেস্ক: সলোমন দ্বীপপুঞ্জ কেঁপে উঠেছে এক ভয়াবহ ভূমিকম্পে। রিখটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৭.৮ ।
স্থানীয় সময় আজ শুক্রবার দিনের প্রথম প্রহরে এই ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে জারি করা হয়েছে সুনামির সতর্কতা ।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় যে মাত্রায় ভূমিকম্পটি হয়েছে তাতে সমুদ্রে সুনামি সৃষ্টি হতে পারে বলে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে ।
সেন্টারটি আরও জানিয়েছে, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপেও সুনামি ছড়িয়ে পড়তে পারে কি না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে ।
দ্বীপপুঞ্জের মধ্যে মাকিরা দ্বীপের ৩০ কিলোমিটারের মধ্যেই ভূমিকম্পটি ঘটেছে। আর তা সলোমনের কিরাকিরা নগরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ।
স্থানীয় সময় আজ শুক্রবার ভোর ৪টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে ।