
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক ও বিমান হামলা স্থগিত করেছে সিরিয়ার সেনা বাহিনী ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে আটকে পড়া হাজার হাজার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
কমপক্ষে ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হবে। তবে, এখনো ওই এলাকা থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে ।
ফলে সেখানে লড়াই পুরোপুরি বন্ধ হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে, সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং মার্কিন সামরিক বিশেষজ্ঞরা আগামীকাল শনিবারে জেনেভায় বৈঠকে বসতে যাচ্ছেন ।
নিউ ইয়র্কে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত জানাচ্ছেন, লড়াই বন্ধ হলে নতুন করে শান্তি আলোচনা শুরু করা যেতে পারে।