News71.com
 International
 09 Dec 16, 04:34 PM
 271           
 0
 09 Dec 16, 04:34 PM

সৌদি আরবের জাজানে ৩০ হুতি অনুপ্রবেশকারী নিহত ।।

সৌদি আরবের জাজানে ৩০ হুতি অনুপ্রবেশকারী নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  জোজানের হারাত এলাকার কাছে সৌদি সশস্ত্র বাহিনী অতর্কিতে হামলা চালিয়ে অন্তত ৩০ হুতি অনুপ্রবেশকারীকে হত্যা করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। হুতি মিলিশিয়ারা সীমান্তের একটি চেকপয়েন্ট দিকে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের সঙ্গে থেরমাল-ইমেজিং ক্যামেরা ও নাইট ভিশন বাইনোকুলার ছিল।  

সেনা সূত্রে বলা হয়েছে, রয়েল ল্যান্ড ফোর্সেস-এর কমান্ডোরা হুতিদের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এটি ইরানি অস্ত্র মজুদের জন্য ব্যবহৃত হতো।

এদিকে, সৌদি কামান ও এ্যাপাচি হেলিকপ্টার সৌদি সীমান্তবর্তী স্থানে নিয়ে যাওয়ার সময় বেশ কিছু যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ধ্বংস করেছে। এদিকে বুধবার হাজ্জাহ্ অঞ্চলের মিদী সীমান্তে সৌদি কামান ও অ্যাপাচি হেলিকপ্টারের হামলা অস্ত্র গুদাম ও জঙ্গিদের বহনে ব্যবহৃত যানবাহন ধ্বংস করা হয়েছে।

বেশ কয়েকজন জঙ্গি এ সময় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ফিল্ড গান, মিসাইল লঞ্চার, অস্ত্র ও গুলি জব্দ করা হয়

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন