News71.com
 International
 09 Dec 16, 05:06 PM
 298           
 0
 09 Dec 16, 05:06 PM

দুর্নীতির অভিযোগে সরে দাঁড়াতে হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ।।

দুর্নীতির অভিযোগে সরে দাঁড়াতে হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্নীতির অভিযোগে অবশেষে অভিশংসিত হতে হলো দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে। পার্ক গুয়েন হাইয়ের অভিশংসনের ব্যাপারে আজ শুক্রবার পার্লামেন্টের ভোট গ্রহণ করা হয়েছে।

তার অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ২৩৪ এবং বিপক্ষে পড়েছে ৫৬ ভোট ।

পার্কের ক্ষমতাকে ব্যবহার করে তার বিশ্বস্ত সহযোগী চই সুন সিল বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়েছেন এবং অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতিতে পার্কের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলেও আদালতে উল্লেখ করা হয়েছে। তবে পার্ক বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। পদত্যাগ না করার ঘোষণাও দেন। অবশেষে তাকে সরে দাঁড়াতেই হচ্ছে ।

পার্কের নামে দুর্নীতির অভিযোগ ওঠার পর হাজার হাজার সাধারণ নাগরিক রাস্তায় নেমে তাকে ক্ষমতা থেকে অপসারণের দাবি জানান। পার্ক তাকে ক্ষমতা থেকে সরাতে পার্লামেন্টকেই সঠিক পথ বের করার আহ্বান জানান। সেসময় চইয়ের সঙ্গে তার সখ্যতার জন্য জনগণের কাছে ক্ষমাও চান পার্ক ।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছিলেন পার্ক গুয়েন। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় পুরো মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা হারাতে হচ্ছে তাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন