News71.com
 International
 09 Dec 16, 06:16 PM
 294           
 0
 09 Dec 16, 06:16 PM

পাকিস্তানের ঋণের আবেদন খারিজ করে দিল বিশ্বব্যাংক ।।

পাকিস্তানের ঋণের আবেদন খারিজ করে দিল বিশ্বব্যাংক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের ঋণের আবেদন খারিজ করে দিল বিশ্বব্যাংক। প্রাকৃতিক গ্যাস প্রকল্পের জন্য পাকিস্তানকে বিশ্বব্যাংকের ১০ কোটি ডলার লোন দেয়ার কথা ছিল। সব চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও লোন বাতিল করল বিশ্বব্যাংক। পাকিস্তানের তরফে এই প্রকল্পে কোনো অগ্রগতি না হওয়ায় লোন খারিজ করা হয়েছে বলে ক্ষুব্ধ বিশ্বব্যাংকের তরফে জানানো হয়েছে ।

সুই সাদার্ন গ্যাস কোম্পানির (এসএসজিসি) তত্ত্বাবধানে পাকিস্তানের করাচি এবং সিন্ধ ও বালোচিস্তান প্রদেশের ভেতরে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেয়ার প্রকল্প নেয়া হয়। কিন্তু এসএসজিসি-ও এই কাজে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি। প্রকল্প সফল না হওয়ায় একে বন্ধ করে দেয়া হল বলে বিশ্বব্যাংকের তরফে জানানো হয়েছে। এর ফলে পাকিস্তানের অর্থনীতি একটা বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে ।

প্রাকৃতিক গ্যাস নিয়ে বহু দুর্নীতি চলে পাকিস্তানে। তার সঙ্গে এই প্রাকৃতিক সম্পদও ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বব্যাংকের ঋণে প্রকল্প বাস্তবায়িত হলে সে দেশের অর্থনীতি অনেকটাই চাঙ্গা হত। এই প্রকল্পের জন্য পাকিস্তানকে বিশ্বব্যাংকের ১০ কোটি ডলার দেয়ার কথা ছিল। কিন্তু দেয়া হয়েছে মাত্র ০.২৫ মিলিয়ন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন