News71.com
 International
 09 Dec 16, 07:40 PM
 277           
 0
 09 Dec 16, 07:40 PM

অভিশংসনের ভোটাভুটিতে হারলেন পার্ক ।।

অভিশংসনের ভোটাভুটিতে হারলেন পার্ক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  দুর্নীতির অভিযোগ উঠায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে অভিশংসনের পক্ষেই ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। ভোটাভুটিতে পার্কের পক্ষে ভোট দেন মাত্র ৫৬ জন সংসদ সদস্য।  অপরদিকে অভিশংসনের পক্ষে ভোট দেন ২৩৪ জন। অর্থাৎ পার্কের অভিশংসনের পক্ষে তার দল ‘সিউনুরি পার্টি’র সংসদ সদস্যরা ভোট দেন।

অভিশংসনের পক্ষে ভোট পড়ায় এখন তিনি তার পদ থেকে বহিস্কৃত বলে ধরে নেওয়া হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশটির নয় সদস্যের সাংবিধানিক আদালত। সর্বোচ্চ ৬ মাসের মধ্যে আদালত তাদের সিদ্ধান্ত জানাবে।

যদি আদালত অভিশংসনের পক্ষে রায় দেন তখনই পার্ক প্রেসিডেন্ট পদ হারাবেন। আর যদি এমনটি হয়, তাহলে তিনিই দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট যিনি গণতান্ত্রিক পন্থায় পদ হারাবেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট পার্কের মাধ্যমে তার ঘনিষ্ট বন্ধু চুই সুন-সিলের অনৈতিক সুবিধা গ্রহণ ও আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে জনমত গড়ে উঠে। এদিকে তাঁর পদত্যাগের দাবিতে হাজার হাজার লোক দেশটির রাস্তায় নেমে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ সমাবেশ করে আসছিল।

 

প্রসিকিউটরসের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতির বিষয়ে পার্কের ‘প্রনিধানযোগ্য’ ভূমিকা রয়েছে। তবে পার্ক শুরু থেকেই তা অস্বীকার করে আসছেন। অবশ্য চুইয়ের সঙ্গে ঘনিষ্টতার জন্য তিনি প্রকাশ্যে অনেকবারই ক্ষমা চেয়েছেন।

পার্ক দক্ষিণ কোরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি। তিনি সাবেক সামরিক কর্মকর্তা স্টংম্যানের কন্যা, যিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেছিলেন। পরবর্তীতে তিনি আততায়ীর হাতে ছুরিকাঘাতে নিহত হন। তবে পার্ক ও তাঁর মা বেঁচে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন