News71.com
 International
 09 Dec 16, 11:16 PM
 288           
 0
 09 Dec 16, 11:16 PM

লাইভ টেলিভিশনে বসে পাকিস্তানি সঞ্চালিকা সরাসরি হুমকি দিল ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ।।

লাইভ টেলিভিশনে বসে পাকিস্তানি সঞ্চালিকা সরাসরি হুমকি দিল ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ লাইভ টেলিভিশনে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি করে দিল পাকিস্তানি এক সঞ্চালিকা। পাকিস্তানে ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইক নিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে হুমকি দিয়েছে পাকিস্তানের এই টেলিভিশন চ্যানেল ।

ইতোমধ্যে হুমকি দেওয়া সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। যেভাবে সরাসরি একটি অনুষ্ঠানের সঞ্চালনায় মোদিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। প্রতিবেশী দেশ পাকিস্তানের টেলিভিশন চ্যানেলের সঞ্চালকের হুমকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মূলত তিনি বলেন, "মোদী সাহেব, আপনাকে লাখবার বুঝিয়েছি, কখন আপনি বুঝবেন বলে মনে হয়না ।

প্রত্যেকবার আসেন কোনও না কোনও কু মতলব নিইয়ে আর প্রত্যেকবারই পিঠ দেখিয়ে পালিয়ে যান। প্রত্যেকবার মার খান আরও বাজে ভাবে মার খান। " এই হুমকি ছিল এতটাই ক্ষিপ্ত এবং তীব্র যেখানে শুধু প্রধানমন্ত্রীই নন, হুমকি দেওয়া হয় গোটা ভারতকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন