News71.com
 International
 10 Dec 16, 02:01 PM
 284           
 0
 10 Dec 16, 02:01 PM

সিরিয়ায় রাজনৈতিক সমাধান জরুরি।। জাতিসংঘ দূত স্তেফান দা মিসতুরা

সিরিয়ায় রাজনৈতিক সমাধান জরুরি।। জাতিসংঘ দূত স্তেফান দা মিসতুরা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্তেফান দা মিসতুরা। তিনি বলেছেন, সিরিয়ার ভবিষ্যত রাজনৈতিক ব্যবস্থা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করাই এখন সেখানে শান্তি অর্জনের একমাত্র পথ।

 

আজ শনিবার বিবিসি রেডিও ৪কে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ দূত সিরিয়ায় যুদ্ধ বন্ধ হয়নি বলে সতর্ক করেছেন। তিনি বলেন, পূর্ব আলেপ্পোয় যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে সিরিয়ার সেনারা। কিন্তু সেখানে যুদ্ধ এখনো শেষ হয়নি।


আলেপ্পোর বাইরে থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি।জাতিসংঘের দূত এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন আলেপ্পোর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আজ জেনেভায় এক বৈঠকে মিলিত হচ্ছে। আশা করা যাচ্ছে, দুই পক্ষই সিরিয়ার সাধারণ লোকজনের সুরক্ষার পাশাপাশি আলেপ্পোর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিদ্রোহীদের ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে আলোচনা করবে।

গত কয়েক সপ্তাহে সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পো নগরের ৮৫ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন