নিউজ ডেস্ক: নাইজেরিয়ায় সন্ত্রাসী সংগঠন বোকো হারামের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ব্যস্ত বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
খবরে বলা হয়, নাইজেরিয়ার সামরিক মুখপাত্র মেজর বাদারি আকিনতোয়ি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুজন নারী বোমা বহন করছিলেন। মাদাগালি শহরের বাজারে তারা বোমার বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ৩০ জন নিহত হন।