News71.com
 International
 10 Dec 16, 02:32 PM
 268           
 0
 10 Dec 16, 02:32 PM

অভিবাসীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার আহ্বান ।। গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট

অভিবাসীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার আহ্বান ।। গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের নবম আসর ঢাকায় শুরু হয়েছে।
 
সম্মেলনের উদ্বোধনী ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা "অভিবাসীদের মর্যাদা রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ" হিসেবে উল্লেখ করেন।
 
অভিবাসীদের "সুরক্ষা নিশ্চিত করার" জন্যও তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
 
প্রায় ১২৫ টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন যাতে অভিবাসনের নানা দিক নিয়ে আলোচনা হবে।
 
সম্মেলনের সভাপতি বাংলাদেশর পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন অভিবাসন, মানবপাচার ও শরণার্থীবিষয়ক সব সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসবে এবারের জিএফএমডি সম্মেলনে।
 
অভিবাসনকে উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়নের উদ্দেশ্যে ২০০৬ সালে নিউ ইয়র্কের এক সম্মেলন থেকে গ্লোবাল ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। পরবর্তীতে যার প্রথম সম্মেলনটি হয় ব্রাসেলসে।
 
এবারের সম্মেলনে অভিবাসনের সমাজতত্ব, অর্থনীতি এবং সুশাসন নিয়ে আলোচনা হবে বলে জানান মি. হক।
 
তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে যে ডানপন্থী এবং অভিবাসনবিরোধী একটি মনোভাব বেড়েছে সেটি যে "যেসব দেশ থেকে অভিবাসীরা যাচ্ছেন এবং গন্তব্য দেশ কারোই অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন এবং বৈচিত্র্যের জন্য ভালো না এই বিষয়গুলো আলোচনায় আসবে"।
 
অভিবাসীদের অধিকার রক্ষায় একটি আন্তর্জাতিক সনদ বা 'গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন' তৈরির বিষয়েও সম্মেলনে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন