News71.com
 International
 11 Dec 16, 11:30 AM
 291           
 0
 11 Dec 16, 11:30 AM

কেনিয়ায় পদার্থবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ৩০

কেনিয়ায় পদার্থবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ৩০

 

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় পদার্থবাহী ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির ধাক্কায় বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন ।

গতকাল শনিবার স্থানীয় সময় বিকেলে দেশটির নাইরোবি-নাইভেসিয়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে ।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত আন্তর্জাতিক মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সূত্রে জানা গেছে, ট্যাঙ্কার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণ এ দুর্ঘটনা ঘটেছে ।

বিস্ফোরণে কমপক্ষে ১২টি গাড়ি পুড়ে গেছে। এর মধ্যে একটি পিএসভি ও বাকিগুলো ব্যক্তিগত গাড়ি ছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন