News71.com
 International
 11 Dec 16, 11:31 AM
 282           
 0
 11 Dec 16, 11:31 AM

পূর্ব এশিয়ার দ্বীপ তাইওয়ানে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত।।

পূর্ব এশিয়ার দ্বীপ তাইওয়ানে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত।।

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে ।

আজ রোববার স্থানীয় সময় সকাল ৬টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি ।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির হ্যাংসুন শহরের টাউনশিপ এলাকা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন