
আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়ানিউ গিনিতে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ।
প্রাথমিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি ।
গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয় ।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির এরোয়া শহর থেকে ১৩১ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ।
এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫৭ কিলোমিটার ।