News71.com
 International
 11 Dec 16, 11:34 AM
 305           
 0
 11 Dec 16, 11:34 AM

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে উয়ো শহরে গির্জার ছাদ ধসে নিহত ৬০ ।।

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে উয়ো শহরে গির্জার ছাদ ধসে নিহত ৬০ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে উয়ো শহরে একটি গির্জার ছাদ ধসে ৬০ জন নিহত হয়েছেন। জানা যায়, গির্জাটির নির্মাণকাজ চলছিল এবং অভিষেক অনুষ্ঠানের জন্য দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছিল ।

গির্জাটি ধসে পড়ার পর  ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ধাতব গার্ডার ও লোহার পাত ধসে পড়েছে। ধ্বংসস্তূপ সরানোর সময় এই পর্যন্ত ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে। গির্জার স্বাভাবিক কাজকর্ম চলছিল ।

গভর্নর পৌঁছানোর ২০ মিনিট পর হঠাৎ প্রার্থনারত লোকজনের ওপর গির্জার ছাদটি ধসে পড়ে। দ্রুত গভর্নরকে উদ্ধার করা হয়। তবে অন্যদের ভাগ্য খারাপ ছিল। দেশটির একটি টেলিভিশনের খবরে একথা বলা হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন