News71.com
 International
 11 Dec 16, 12:40 PM
 297           
 0
 11 Dec 16, 12:40 PM

চীনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে 'ট্রাম্পমাছ' ।।

চীনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে 'ট্রাম্পমাছ' ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের জালে ধরা পড়া মাছের উদ্ভট আকৃতি দেখে চোখ কপালে উঠে গেছে চীনের এক জেলের। তিনি খেয়াল করে দেখলেন তার জালে আটকে পড়া আয়তাকৃতির মাছটি দেখতে অনেকটা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের মতো ।

চীনের তাইজৌ শহরের ওই জেলে অনেকটা মজা করেই ফেসবুকে সেই মাছের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় মূহুর্তেই ঝড় তুলে ফেলে এই ট্রাম্পমাছ! গত মঙ্গলবার ভিডিওটি শেয়ার করার পর থেকে এ পর্যন্ত দেড় লাখ বার দেখা হয়েছে ।

মাছটির ছবি পোস্ট তাতে তিনি লেখেন, "বলুনতো দেখি মাছটি দেখতে কার মতো। কাল বিলম্ব না করেই সবাই জবাব দিচ্ছেন, ট্রাম্পের মতো দেখতে । "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন