News71.com
 International
 11 Dec 16, 12:47 PM
 300           
 0
 11 Dec 16, 12:47 PM

ফিলিপাইনে আবু সায়েফ গ্রুপের সঙ্গে সংঘর্ষে ৩ সৈন্য নিহত ।।

ফিলিপাইনে আবু সায়েফ গ্রুপের সঙ্গে সংঘর্ষে ৩ সৈন্য নিহত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের পাটিকুল শহরে আবু সায়েফ বিদ্রোহী গ্রুপের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষে ৩ সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন ।

দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে আজ রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল শনিবার আবু সায়েফ গ্রুপের ১০০ সদস্যের ওপর সেনাবাহিনীর একটি অভিযান চলানোর সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে । এতে ৩ সেনা সদস্য নিহত হয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন