News71.com
 International
 12 Dec 16, 12:17 PM
 282           
 0
 12 Dec 16, 12:17 PM

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী বিল ইংলিশ ।।

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী বিল ইংলিশ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ বিল ইংলিশকে নিউজিল্যান্ডের ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী জন কির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। গতকাল রবিবার ন্যাশনাল পার্টির বৈঠকে এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার বিল ইংলিশ ওয়েলিংটনে সরকারি ভবনে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝে নেবেন বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ।

বর্তমানে দেশটির অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিল ইংলিশ। তার জায়গায় উপপ্রধানমন্ত্রী হিসেবে সামাজিক গৃহায়ণমন্ত্রী পলা বেনেটের নাম ঘোষণা করা হয়েছে। জানা যায়, পারিবারিক কারণে গত সপ্তাহে জন কি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। তার জীবনে এটাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলেও জানান। একই সঙ্গে ২০১৭ সালের নির্বাচনে দাঁড়াবেন না বলেও ঘোষণা দেন ৩বারের প্রধানমন্ত্রী জন কি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন