News71.com
 International
 12 Dec 16, 12:30 PM
 320           
 0
 12 Dec 16, 12:30 PM

মরক্কোয় সেলুনিতে চুল কাটা হচ্ছে কুড়াল-হাতুড়ি দিয়ে।।

মরক্কোয় সেলুনিতে চুল কাটা হচ্ছে কুড়াল-হাতুড়ি দিয়ে।।

 

আন্তর্জাতিক ডেস্ক : সেলুনে কুড়াল-হাতুড়ি দিয়ে চুল কাটার এক অভিনব পদ্ধতির কথা হয়তো আপনি নাও শুনেতে পারেন !

ভাবছেন কুড়াল দিয়ে আবার কী করে চুল কাটা যায়! এ আবার কী ধরনের কথা। কেমনই বা হবে সেই চুল কাটার দৃশ্যটা! যেখানে ছোট্ট একটা যন্ত্র দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে সেলুনে চুল কাটা হয়, কুড়াল দিয়ে সেটা কী সম্ভব ?

অবিশ্বাস্য লাগলেও এমনটাই হয়েছে মরক্কোর একটি সেলুনে। ছুরি, ক্ষুরের বালাই নেই, পরিবর্তে ওই সেলুনে চুল কাটার জন্য রাখা হয়েছে কুড়াল আর হাতুড়ি ।

সম্প্রতি ওই সেলুনে চুল কাটার একটি ভিডিও তুলে ইউটিউবে শেয়ার করেছেন কেউ। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও-তে দেখা যাচ্ছে, এক যুবক চেয়ারে বসে রয়েছেন ।

আর একজন এক হাতে কুড়াল, আরেক হাতে হাতুড়ি নিয়ে তার চুল কাটছেন। প্রথমে মাথার সঙ্গে কুড়ালটিকে স্পর্শ করাচ্ছেন। তারপর হাতুড়ি দিয়ে কুড়ালটিকে আস্তে আস্তে আঘাত করছেন। আর তাতেই সুন্দর ভাবে চুল কেটে যাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন