News71.com
 International
 12 Dec 16, 12:38 PM
 286           
 0
 12 Dec 16, 12:38 PM

ইটালির নতুন প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনি।।

ইটালির নতুন প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনি।।

আন্তর্জাতিক ডেস্ক : পাওলো জেন্টিলোনি ইটালির নতুন প্রধানমন্ত্রী হলেন। তাকে সরকার গড়তে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সার্জিয়ো মাত্তারেলা ।

গণভোটে হারের পর গত সপ্তাহে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন মাত্তেও রেনজি। তখন থেকেই যোগ্য উত্তরসুরির খোঁজা হচ্ছিল ।

দীর্ঘদিন রেনজির ডেমোক্র‌্যাটিক পার্টির সঙ্গে যুক্ত ৬২ বছর বয়সী জেন্টিলোনি। ২০১৪ সাল থেকে বিদেশমন্ত্রকের দায়িত্বও সামলাচ্ছিলেন। তাই প্রধানমন্ত্রী পদে তাঁকেই বেছে নেওয়া হয় ।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইটালির জাতীয় নির্বাচন। তার আগেই দলের ভিত মজবুত করে তুলতে হবে তাকে ।

দেশটির পার্লামেন্টের দু’‌টি কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ডেমোক্র‌্যাটিক পার্টির। কিন্তু জেন্টিলোনির নিয়োগে দলের ভেতরে মতবিরোধ রয়েছে ।

প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। ফাইভ স্টার মুভমেন্ট নেতা আলেজান্দ্রো দি বাতিস্তা বলেছেন, ‘‌নিজের ইচ্ছে মতো পরিচালনা করবেন বলেই জেন্টিলোনিকে ক্ষমতায় এনেছেন মাত্তেও রেনজি ।

২০১৪ সালের অক্টোবর মাসে সকলকে অবাক করেই একেবারে আনকোরা জেন্টিলোনির হাতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছিলেন তিনি ।

সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে এবারও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল তার। তাই বেশ হিসেব নিকেশ করে জেন্টিলোনিকে নিজের জায়গায় এনেছেন। মাত্র কয়েক মাসের জন্যই তাকে নিজের আসনে বসিয়েছেন ।

যাতে ক্ষমতায় ফিরে আসার জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে পারেন। ’‌ দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটের ভূমিকা এবং সংবিধান সংশোধন করতে গণভোটের ডাক দিয়েছিলেন মাত্তেও ।

তার যুক্তি ছিল পরিবর্তন হলে ইটালিতে আইন-প্রণয়ন প্রক্রিয়ায় গতি বাড়বে। কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল, ক্ষমতা কেন্দ্রীভূত করতে চক্রান্ত করছেন তিনি। ভোটের ফলাফল মাত্তেওর বিরুদ্ধেই যায় ।

৪ই ডিসেম্বর ৭০ শতাংশ ভোটদাতার মধ্যে ৫৯.‌৫ শতাংশই তাঁর বিরুদ্ধে ভোট দেন। প্রতিশ্রুতি মতো ২ বছর ১০ মাস ক্ষমতায় থাকার পর ইস্তফার কথা ঘোষণা করেন মাত্তেও ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন