News71.com
 International
 12 Dec 16, 03:59 PM
 299           
 0
 12 Dec 16, 03:59 PM

রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে বসছেন শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী  সু চি ।।

রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে বসছেন শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী  সু চি ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফোরামে বসতে যাচ্ছেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চি। তিনি দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আসিয়ানের এক অনির্ধারিত বৈঠক ডেকেছেন। আগামী ১৯শে ডিসেম্বর ইয়াঙ্গুনে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এই বৈঠক হবে ।

বৈঠকে মুসলিম রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে মিয়ানমার সরকারের অবস্থান তুলে ধরবেন সু চি।

গত ৯ই অক্টোবর থেকে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে আসছে ।

সেনা নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গা নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আসিয়ানের সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমার সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেছেন ।

আর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মার্সুদি গত ৬ই ডিসেম্বর মিয়ানমারের রাজধানী নাইপেদোতে গিয়ে সু চির সঙ্গে দেখা করে রোহিঙ্গা ইস্যুতে তার সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে এসেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন