
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা বিদ্রোহীদের কাছ থেকে দখল করে নিয়েছে। ফলে আলেপ্পোর ৯০ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে এসেছে। নগরীর বেশিরভাগ এলাকা একসময় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল ।
মানবাধিকার সংগঠন জানায়, গতকাল রবিবার বিকেল থেকে বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ যুদ্ধের পর দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী আজ সোমবার ভোরে শেখ সাঈদ জেলা দখল করে নেয় ।