News71.com
 International
 12 Dec 16, 05:51 PM
 322           
 0
 12 Dec 16, 05:51 PM

লুকায়িত রুশ সাবমেরিনকে হন্যে হয়ে খুঁজছে ন্যাটো ।।

লুকায়িত রুশ সাবমেরিনকে হন্যে হয়ে খুঁজছে ন্যাটো ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত ন্যাটোর বিমানবাহী রণতরীর কাছে রাশিয়ার দুই ডুবোজাহাজ আত্মগোপন করে আছে। ন্যাটোর ধারনা মতে রুশ এই দুই ডুবোজাহাজের বিমানবাহী রণতরী ধ্বংস করার মত ক্ষমতা রয়েছে। আর এই দুই ডুবোজাহাজ খুঁজে বের করার জন্য হন্যে হয়ে তল্লাসি অভিযান চালাচ্ছে ন্যাটো ।

অনুমান করা হচ্ছে, সিরিয়া উপকূলের কাছাকাছি তৎপর ন্যাটো নৌবহরের নিকটবর্তী এলাকায় রুশ অস্কার টু ক্লাসের ডুবোজাহাজ দু’টি  অবস্থান নিয়েছে বলে। এই জাহাজ দু'টিকে ‘বিমানবাহী রণতরী ঘাতক’ নামে পরিচিত। ফরাসি বিমানবাহী জাহাজ চার্লস দ্য গলের কাছাকাছি কোথাও অস্কার টু ঘাপটি মেরে আছে বলেই মনে করছে ন্যাটো। এই একই এলাকায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারও তৎপর রয়েছে ।

সিসিলির সিগোনেলার মার্কিন ঘাটি থেকে আমেরিকান নৌবাহিনীর পি-৮ পোসেডিওন বিমান অস্কার টু খুঁজে বের করার তল্লাসি অভিযানে যোগ দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ডুবোজাহাজ হল অস্কার টু। ১৮ হাজার টনের এই শ্রেণির ডুবোজাহাজে শতাধিক নৌসেনা থাকতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন