News71.com
 International
 13 Dec 16, 11:50 AM
 269           
 0
 13 Dec 16, 11:50 AM

৪০ শতাংশ কর্মী ছাঁটাই করছে আনন্দবাজার ...!

৪০ শতাংশ কর্মী ছাঁটাই করছে আনন্দবাজার ...!

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বাংলা সংবাদপত্র দৈনিক আনন্দবাজার পত্রিকার ৪০ শতাংশ কর্মী ছাটাই করা হবে বলে খবর প্রকাশিত হয়েছে। শুধু তাই নয় একই পরিমাণ কর্মী ছাটাই করা হবে রাজ্যের জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি টেলিগ্রাফেরও।

ভারতের এবিপি গ্রুপের মালিকানাধীন এই দুই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দৈনিক থেকে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়েছে দ্য কুইন্টের এক সংবাদে। খবরে বলা হয় এক অনানুষ্ঠানিকভাবে কর্মীদের এই বিষয়ে অবহিতও করা হয়েছে। যে সংবাদকর্মীদের ছাঁটাই করা হবে তাদের অবসরের সময় পর্যন্ত মূল বেতনের সমপরিমাণ বেতন পাবেন।

তবে এই বিষয়ে এখনো দুই পত্রিকা থেকে এখনো কিছু বলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন