News71.com
 International
 13 Dec 16, 12:56 PM
 277           
 0
 13 Dec 16, 12:56 PM

ইয়েমেনে অপুষ্টি, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত কারণে প্রতি ১০ মিনিট অন্তর মারা যায় একটি শিশু ।।

ইয়েমেনে অপুষ্টি, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত কারণে প্রতি ১০ মিনিট অন্তর মারা যায় একটি শিশু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে অপুষ্টি, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত কারণে প্রতি ১০ মিনিট অন্তত একটি শিশু মারা যাচ্ছে। তাছাড়া দেশটিতে অনাহারের মুখে পড়েছে ৪ লাখেরও বেশি শিশু। যুদ্ধকবলিত দেশটিতে ২২ লাখ শিশুর উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। আজ সোমবার প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদনের বরাতে এ কথা জানিয়েছে ।

ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি মেরিটক্সেল রেলানো এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের দরিদ্রতম দেশটির শিশুদের অবস্থা এখনকার মতো ভয়াবহ অবস্থায় কখনোই ছিল না। জাতিসংঘের এই সংস্থাটির মতে, দেশটিতে প্রতি ১০ মিনিটে একজন শিশুর মৃত্যু ঘটে। দেশটিতে অপুষ্টির শিকার ৪ লাখ ৬২ হাজার শিশু। ২০১৪ সালের পর যা ২০০ শতাংশের বেশি ।

জান যায়, দেশটিতে ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ তীব্র অপুষ্টি। এ ধরনের লক্ষণ থাকা শিশুদের উচ্চতা অনুযায়ী ওজন খুবই কম হয়। দৃশ্যত কঙ্কালসার ও ফিনফিনে হয় শিশুরা। ইয়েমেনের হোদেইদা, তাইজ, হাজ্জা ও লাহেজ অঞ্চলের শিশুদের শারীরিক অবস্থাও বেশ খারাপ বলে ওই প্রতিবেদনে জানানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন