News71.com
 International
 13 Dec 16, 01:04 PM
 258           
 0
 13 Dec 16, 01:04 PM

মাদক যুদ্ধে ফিলিপাইনে ৬০০০ মৃত্যু ।।

মাদক যুদ্ধে ফিলিপাইনে ৬০০০ মৃত্যু ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে ঘোষিত 'মাদক যুদ্ধে' গত জুলাই থেকে এ পর্যন্ত ৫ হাজার ৯০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দেশটির পুলিশ বিভাগ কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যানে এ খবর প্রকাশিত হয়েছে ।

সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ই জুলাই থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত চালানো বিভিন্ন অভিযানে এসব মানুষের মৃত্যু হয়। ৫ হাজার ৯০০ এর নিহত ব্যক্তির মধ্যে ২ হাজার ৮৬ মানুষের মৃত্যু হয়েছে পুলিশের অপারেশনে। নিহতদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীও রয়েছেন ।

দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এ বছরের জুনে মাদক ব্যবসা, গ্রহণের সঙ্গে জড়িতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ওই যুদ্ধেই এসব মানুষের মৃত্যু হয়েছে। মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন