News71.com
 International
 13 Dec 16, 01:17 PM
 242           
 0
 13 Dec 16, 01:17 PM

হিজাব না পরা ছবি পোস্ট করায় সৌদিতে তরুণী গ্রেফতার ।।

হিজাব না পরা ছবি পোস্ট করায় সৌদিতে তরুণী গ্রেফতার ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব না পরা ছবি পোস্ট করায় সৌদি আরবে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী রিয়াদ থেকে ওই তরুণীকে গ্রেফতার করেছে দেশটির আইন-শৃঙ্খলাবাহিনী ।

রিয়াদ পুলিশের মুখপাত্র ফাওয়াজ আল মৈমাম জানান, ‘হিজাববিহীন ছবি তুলে অপরাধ করেছেন ওই তরুণী। পরে ছবিটি টুইটারেও পোস্ট করেন তিনি। এছাড়া একাধিক পুরুষের সঙ্গে নিজের সম্পর্কের কথাও খোলাখুলি বলতেন। যা ইসলাম ও সৌদি আইন বিরুদ্ধ। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে ।’

সৌদি পুলিশ ওই তরুণীর নাম, পরিচয় প্রকাশ না করলেও বেশ কিছু ওয়েসাইট তাকে মালাক আল শেহরি বলে চিহ্নিত করেছে। গত মাসে রিয়াদের একটি জনপ্রিয় ক্যাফের বাইরে হিজাব ছাড়া ওই ছবিটি তুলেছিলেন তিনি ।

ছবিটি টুইটারে পোস্ট করায় হেনস্থার শিকার হয়েছিলেন ২০ বছর বয়সী ওই তরুণী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন