News71.com
 International
 13 Dec 16, 06:32 PM
 312           
 0
 13 Dec 16, 06:32 PM

আলেপ্পোর বেসামরিক জনগণকে রক্ষার আহ্বান ।।

আলেপ্পোর বেসামরিক জনগণকে রক্ষার আহ্বান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধ প্রায় শেষ পর্যায় চলে এসেছে। এখানকার বড় অংশ এখন সরকারি বাহিনীর দখলে। তারা বিদ্রোহীদের হটাতে গোলাবর্ষণ নিক্ষেপ করছে। তাই এই মুহূর্তে আলেপ্পোর বেসামরিক জনগণকে রক্ষার জন্য রেড ক্রস এবং জাতিসংঘ আহ্বান জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ঠিক এই মুহূর্তে আলেপ্পোতে কত মানুষ আটকা পড়েছে তার সঠিক হিসেব নেই। তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন প্রায় ৫০হাজার জনগণ আটকা পড়ে আছে।

এবিষয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বলছে,  এখানকার সাধারণ মানুষের অন্যত্র নিয়ে যাওয়া উচিত। জাতিসংঘের মহাসচিব বান কি-মুনও এবিষয়ে সতর্ক সংকেত দিয়েছেন। 

হাজার হাজার জনগণ আলেপ্পোতে আটকা পড়ে আছে। সরকারি বাহিনী বিদ্রোহীদের হটানোর সময় গোলাবর্ষণের শিকার অনেক সময় সাধারণ জনগণও হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন