News71.com
 International
 14 Dec 16, 10:02 AM
 321           
 0
 14 Dec 16, 10:02 AM

জনগনের সরাসরি ভোটে এগিয়ে হিলারি ক্লিনটন।।

জনগনের সরাসরি ভোটে এগিয়ে হিলারি ক্লিনটন।।

আন্তর্জাতিক ডেস্ক : জনগণের সরাসরি ভোটে (পপুলার ভোটে) আরো এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন ।

সবশেষ তথ্যমতে, ইলেক্টোরাল ভোটে জয়ী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২৮ লাখ ভোটে এগিয়ে আছেন সাবেক এ ফার্স্ট লেডি ।

২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বানে জর্জ ডব্লিউ বুশের চেয়ে আল গোর প্রায় সাড়ে ৫ লাখ ভোটে এগিয়ে ছিলেন। হিলারির এগিয়ে থাকার এ ভোটের সংখ্যা ওই সময়ের চেয়ে পাঁচগুণ বেশি ।

স্থানীয় সময় গত ৮ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। ফলাফলে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হন। আর হিলারির থলিতে পড়ে ২৩২টি ইলেক্টোরাল ভোট ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন