News71.com
 International
 14 Dec 16, 12:27 PM
 340           
 0
 14 Dec 16, 12:27 PM

সস্তায় যুক্তরাষ্ট্র থেকে ‘সুপার হারকিউলিস’ কিনছে ভারত ।।

সস্তায় যুক্তরাষ্ট্র থেকে ‘সুপার হারকিউলিস’ কিনছে ভারত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে বড়সড় বাজেট বাঁচাতে সক্ষম হয়েছে ভারত। সস্তায় যুক্তরাষ্ট্র থেকে ‘সুপার হারকিউলিস’ কিনছে দেশটি। আর এতে প্রায় ৪৭০ কোটি রুপি বাঁচাতে পেরেছে দেশটির সরকার। আমেরিকা থেকে ৬টি C-130J সুপার হারকিউলিস এয়ারক্রাফট কেনার যে চুক্তি হয়েছিল তাতেই বরাদ্দ বাঁচিয়েছে ভারত ।

২০১৩ সালের শেষে ভারত আমেরিকার সঙ্গে ৪ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর হাতে এই এয়ারক্রাফট তুলে দেবে মার্কিন বিমান বাহিনী। ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এ চুক্তিতে ৪৭০ কোটি টাকা কম পড়ছে। টেন্ডারিং প্রসেসের জন্যই দাম কমানো সম্ভব হয়েছে ।

পদ্ধতি অনুযায়ী, ভারত একবার তাদের প্রতিরক্ষা চুক্তি ফাইনাল করলে আমেরিকা তাদের ভেন্ডরদের টেন্ডার দেয়। এর আগে ২০১০ সালে ৬হাজার কোটি টাকার বিনিময়ে আমেরিকার কাছ থেকে ৬টি সি-১৩০ জে সুপার হারকিউলিস সামরিক বিমান কিনেছিল ভারত। যাদের মধ্যে একটি ধ্বংস হয়েছিল ২০১৪ সালে ।

এছাড়াও আমেরিকার কাছ থেকে ১৪৫টি M 777 লাইটওয়েট কামান কিনতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার দু’দেশের মধ্যে স্বাক্ষর হয়েছে ৫ হাজার কোটি টাকার এই চুক্তি। শীঘ্রই ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে কামানগুলি। সূত্রের খবর, কামানগুলি চীন সীমান্তে মোতায়েন করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন