
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অস্তিত্ব আগামী ২৫ বছরের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ।
সম্প্রতি কাজাখস্তানে সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি এই বার্তা দেন ।
তার এই বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ইসরায়েল বাঘ, খরগোশ নয় ।
জেরুজালেমকে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ই রাজধানী বলে দাবি করছে। সম্প্রতি আয়াতুল্লাহ আল খামেনি মুসলিমদের জেরুজালেম দখলে ‘প্রতিরোধ ও যুদ্ধ’ করার আহ্বান জানান ।
এক টুইটার বার্তায় খামেনি জানান , ‘অন্য কোনো সমাধান নেই। ইরান ফিলিস্তিনিদের মুসলিম বিশ্বের অগ্রাধিকার বিবেচনা করে থাকে। আমি এর আগেও বলেছি, যদি মুসলমান ও ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ হয় এবং সবাই মিলে যুদ্ধ করে, তাহলে আগামী ২৫ বছরের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব থাকবে না । ’
এক প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু বলেন, ‘আমাদেরকে হুমকি দেবেন না, আমরা খরগোশ নই, আমরা বাঘ। যদি আপনি আমাদের হুমকি দেন, তাহলে নিজেরাই বিপদে পড়বেন । ’
তিনি আরও বলেন, ‘যদি ইরান তার নীতি ও ইসরায়েলের প্রতি মনোভাব পরিবর্তন না করে তাহলে আমরা আমাদের পরিবর্তন করব ।