News71.com
 International
 16 Dec 16, 02:07 PM
 272           
 0
 16 Dec 16, 02:07 PM

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের মহান বিজয় দিবস পালন ।।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের মহান বিজয় দিবস পালন ।।

নিউজ ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস ৪৫তম মহান বিজয় দিবস পালন করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিবসটি পালিত হয়। ১৬ই ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ।

কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম। পরে অনুষ্ঠানে একে একে পড়ে শুনানো হয় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বানী ।

লাল-সবুজ পতাকা, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বিজয় দিবস পালনের জন্য দূতাবাস প্রাঙ্গণে ভিড় জমান দূর দূরান্ত থেকে ছুটে আসা কয়েকশ প্রবাসী বাংলাদেশি। এ সময় পুরো হাইকমিশন চত্বর প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগী শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরাসহ বাংলাদেশি বিভিন্ন সংগঠন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন