
আন্তর্জাতিক ডেস্কঃ অর্থনৈতিক অঞ্চল গড়ার ঘোষণার মধ্যদিয়ে জাপান ও রাশিয়ার মধ্যে সম্পর্কের নতুন সূচনা হয়েছে। দুই দেশের মধ্যে বিরোধ থাকা দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিন থেকে অচল অবস্থা কাটলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের সফরে তা অন্যমাত্রায় যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ।
গতকাল বৃহস্পতিবার ২ দিনের সফরে পুতিন জাপানে পৌঁছানোর পর শিনজো আবের জন্মস্থান ইয়ামাগুচি প্রদেশের নাগাতোতে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক বৈঠক শেষে শিনিজো আবে বলেন, “অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরি্বেশে আমাদের কথা হয়েছে। আমরা এমন একটি অর্থনৈতিক অঞ্চল গড়তে যাচ্ছি, যেখানে দুই দেশের বিভিন্ন পণ্যসামগ্রী এবং টেরিটরি নিয়ে সফলভাবে আলোচনাও হয়েছে। ” তিনি আরো বলেন, “বিবদমান দ্বীপে বিশেষ উন্নয়ন এলাকা হিসেবে আমরা কাজ করবো ।
জাপান এমন সময় রাশিয়ার পাশে দাঁড়ালো যখন দেশটি পুতিনের সিরিয়া ইস্যু নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে ছিল। রাশিয়ার সাথে জাপানের এই নয়া সম্পর্ক বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই অক্ষ শক্তির অবস্থানে দুরত্ব থাকলেও যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতায় রাশিয়ার সাথে জাপানের সম্পর্ক উন্নয়নে ভাটা পরে। কিন্তু শিনজো আবে সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয় ।
আজ শুক্রবার সকালে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ফের দ্বিতীয় দফায় বৈঠক শুরু হয়। বৈঠকে ওষুধ, প্রযুক্তি, বিজ্ঞানসহ অন্ততপক্ষে ৯টি বিষয়ে দ্বি-পাক্ষিক চুক্তি হয় বলে জাপান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছরের ২৬ ও ২৭শে মে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বের নেতাদের সাথে বৈঠকের পর জাপান সরকারের সাথে রাশিয়ার এটিই কোন বড় ধরনের বৈঠক, যা দুই দেশের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক মেরামতে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার বৈঠকে জাপানের অন্যতম ‘শত্রু’ বলে বিবেচিত উত্তর কোরিয়ার বিভিন্ন বিষয়ে কথা হয় বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ।