
নিউজ ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে নেপাল ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি) এর মহাপরিচালক মেজর জেনারেল রামিন্দ্র ছেত্রী (Major General Ramindra Chhetry) এর নেতৃত্বে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ এনসিসির ৮ জন কর্মকর্তা ও ৪৬ জন ক্যাডেট গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাস সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
আজ শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারি পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নেপাল এনসিসির মহাপরিচালক ও একজন স্টাফ অফিসারসহ ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ এনসিসির সদস্যরা ১৩ দিনের এক সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। সফরকালে তারা বিজয় দিবস কুচকাওয়াজ উপভোগ করা ছাড়াও বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন ।