News71.com
 International
 17 Dec 16, 02:08 PM
 387           
 0
 17 Dec 16, 02:08 PM

ভারতীয় পুরনো রুপি বাতিলের সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী মোদির পাশে বলিউড অভিনেতা আমির ।।

ভারতীয় পুরনো রুপি বাতিলের সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী মোদির পাশে বলিউড অভিনেতা আমির ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় পুরনো রুপি বাতিলের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ নিলেন বলিউড অভিনেতা আমির খান। আমিরের মতে, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত একদম সঠিক ।

সাধারণ মানুষের উচিত প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন করা। তবে নোট বাতিলের ফলে গরীব মানুষদের যে কষ্ট হচ্ছে, সেই নিয়ে দুঃখপ্রকাশ করেন আমির বলেন, আমার এখনো কোন সমস্যা হয়নি, কারণ আমার কাছে কোন কালো টাকা নেই ।

যাদের কাছে কালো টাকা আছে, তাদেরই সমস্যা হচ্ছে। আমি কোন কিছু কেনাকাটার জন্য সবসময় কার্ডে পেমেন্ট করি। তবে আমি জানি গরীব মানুষের কিছুটা কষ্ট হচ্ছে এবং সেজন্য আমার খারাপও লাগছে। কিন্তু প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাই আমাদের উচিত তাঁকে সমর্থন করা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন