News71.com
 International
 17 Dec 16, 02:10 PM
 259           
 0
 17 Dec 16, 02:10 PM

আড়াইশ রোহিঙ্গা নাগরিকসহ  ১৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিপি ।।

আড়াইশ রোহিঙ্গা নাগরিকসহ  ১৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিপি ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ২টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠানো হয় ।

নৌকাগুলোয় আড়াইশয়েরও বেশি রোহিঙ্গা নাগরিক ছিল বলে ধারণা করছে বিজিবি। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল। টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল নৌকাগুলোকে সীমান্তের শূন্যরেখা থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কড়া প্রহরায় রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন