
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ৩জন নিহত ও ৭জন আহত হয়েছে। নিহত বাকি ২জন মিশরীয় ও ভারতীয় নাগরিক। হতাহতরা সবাই বাংলাদেশি মালিকানাধীন আল-হারামাইন পারফিউম কম্পানির কর্মচারী ।
গতকাল শুক্রবার বেলা ২টার দিকে শারজাহ আল-মালিহা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের ফুজিরাহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশও ওই হাসপাতালে রাখা হয়েছে। নিহত বাংলাদেশির নাম মুহাম্মদ কাউছার আহম্মদ (৪০)। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। বাকি ২জন হলেন মিশরীয় নাগরিক আল আমিন (৪০) ও ভারতীয় নাগরিক বামতি কুমার (২৮) ।
আল-হারাইমান কোম্পানির সুপার মুহাম্মদ জুনায়েত রহমান জানান, " গতকাল শুক্রবার আমিরাতের আজমানে কম্পানির একটি জরুরি মিটিং শেষ করে ফুজিরাহ যাওয়ার পথে শারজাহ আল-মালিহা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য, আল হারামাইন বাংলাদেশি মালিকানাধীন একটি কম্পানি যার স্বত্বাধিকারী সিলেটের মাজতাবুর রহমান নাসির ।