News71.com
 International
 17 Dec 16, 06:07 PM
 255           
 0
 17 Dec 16, 06:07 PM

ভারত শাসিত কাশ্মীরে সেনা গাড়ি বহরে সন্ত্রাসী হামলা, ৩ সৈন্য নিহত ।।

ভারত শাসিত কাশ্মীরে সেনা গাড়ি বহরে সন্ত্রাসী হামলা, ৩ সৈন্য নিহত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত শাসিত কাশ্মীরের পাম্পপোর শহরের কাছে শ্রীনগর-জাম্মু হাইওয়েতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সেনাবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন ।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায় ভারতীয় মাধ্যমগুলো। পুলিশ জনায়, সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে ৩ সৈন্য নিহত হন ।

এ হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এ হামলার উদ্দেশ্য এবং কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। কোনো গোষ্ঠী হামলাটির দায়ও স্বীকার করেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন