News71.com
 International
 18 Dec 16, 11:21 AM
 277           
 0
 18 Dec 16, 11:21 AM

ভারতের নতুন সেনাপ্রধান বিপিন রাওয়াত।।

ভারতের নতুন সেনাপ্রধান বিপিন রাওয়াত।।

 

আন্তর্জাতিক ডেস্ক : সিনিয়র ২ সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে নতুন হিসেবে সেনাপ্রধান নিয়োগ দিয়েছে দেশটির সরকার ।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, সেনাপ্রধানের সঙ্গে বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল বি এস ধানোয়ারের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৩১শে  ডিসেম্বর তারা নতুন দায়িত্ব বুঝে নেবেন ।

বর্তমান সেনাপ্রধান দলবীর সিংয়ের স্থলাভিষিক্ত হবেন বিপিন রাওয়াত। বিমান বাহিনীর প্রধান মার্শাল অরূপ রাহার জায়গায় আসছেন ধানোয়া। দলবীর ও রাহা অবসরে যাচ্ছেন ।

এক খবর আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রাভিন বকশি এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান পিএম হারিজের সেনাবাহিনীতে চাকরির বয়স বিপিন রাওয়াতের চেয়ে বেশি ।

সরকার সূত্র জানায়, সীমান্ত সন্ত্রাস ও যুদ্ধ পরিস্থিতির মতো জরুরি পরিস্থিতিতে চ্যালেঞ্জ গ্রহণের ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে বিপিন রাওয়াতই সবচেয়ে ভালো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন