News71.com
 International
 19 Dec 16, 03:50 PM
 284           
 0
 19 Dec 16, 03:50 PM

দ্বিতীয়বারের মতো আরও ১৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি ।।

দ্বিতীয়বারের মতো আরও ১৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছর দ্বিতীয়বারের মতো ১৫০ বা তারও অধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ।

এদিকে, মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি বলছে, মাদক মামলার আসামি, কিশোর ও রাজনৈতিক কারাবন্দিদের গোপন আদালতের মাধ্যমে ফাঁসি দেওয়ার ঘটনা দেশটিতে বেড়েই চলেছে ।

উপসাগরীয় অনেক দেশে মৃত্যুদণ্ড স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রিপ্রাইভের তথ্য অনুযায়ী, নতুন করে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে চলতি বছর সৌদিতে ১৫০ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ২০১৫ সালে ১৫৮ জনের এবং তার আগের বছর ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন